Saturday, September 5, 2026
28 C
Kolkata

সংঘর্ষ বিরতির পর কাশ্মীরে স্বস্তির হাওয়া, খুলছে স্কুল-কলেজ-বাজার, ফিরছে স্বাভাবিক জীবন

কাশ্মীরে এখন স্বস্তির হাওয়া। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পর উপত্যকায় ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জীবন। শ্রীনগরের বাজার-দোকান খুলছে, আজ থেকেই সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ চালু হচ্ছে। কাল থেকে খুলছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ও। শ্রীনগর বিমানবন্দরও আজ খুলতে পারে বলে জানা গিয়েছে।

গতকাল থেকে জম্মু কাশ্মীরে কোনও গুলির লড়াই বা ড্রোন হামলার খবর নেই। সেনা জানিয়েছে, সীমান্তের কাছের কিছু জায়গা বাদে অন্যত্র পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। রাজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, কিন্তু এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। অন্যদিকে সেনাবাহিনী এলাকা থেকে তাজা মর্টার ও গোলা উদ্ধার করে নিষ্ক্রিয় করছে। পুঞ্চে এক বাড়ি থেকে ৩৬ কেজির মর্টার উদ্ধার করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।

লোকজন সেফ হাউস ছেড়ে নিজের বাড়িতে ফিরছেন। তবে জানা গিয়েছে সেনা এখনও নজর রাখছে সীমান্তে। শেলিং বন্ধ থাকায় জনজীবনে ফিরে এসেছে কিছুটা স্বস্তি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দেশের সব বাহিনী—বায়ুসেনা, স্থলসেনা, নৌসেনা ও আধাসামরিক বাহিনী—সতর্ক রয়েছে। ‘সার্জিক্যাল স্ট্রাইক’ আর ‘এয়ারস্ট্রাইক’-এর পর ‘অপারেশন সিঁদুর’ ভারতের নতুন সুরক্ষা নীতি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories