Saturday, September 5, 2026
28 C
Kolkata

পুনেতে গাজা-সমর্থনে শান্তিপূর্ণ প্রতিবাদে হামলা, বিজেপি নেতার বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ

পুনে শহরের কারভে নগরে ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ ও প্রচারপত্র বিতরণের সময়ে ভারতীয় জনগণ গাজায় হওয়া ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এসময় হিন্দু ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা তাদের ওপর আক্রমণ চালায়। জানা গিয়েছে, ১০-১৫ জনের একটি দল প্রতিবাদকারীদের সাথে তর্ক শুরু করে এবং পরে বিজেপি নেতা মহেশ পাভলে ও তার সহযোগীরা এসে প্রতিবাদকারীদের উপর শারীরিক আক্রমণ করে।

আক্রমণের সময় মহিলা অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হত্যার হুমকি প্রদান করা হয় এবং তাদের পোশাক ছিঁড়ে ফেলা হয়। বিডিএস ইন্ডিয়া জানিয়েছে, যখন তারা পুলিশে অভিযোগ করতে যায়, পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেনি এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

পুনে পুলিশ উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ ,মহারাষ্ট্রের এই হামলার নিন্দা জানিয়ে মন্তব্য করেছে, “এ ধরনের হামলা ও পুলিশের নির্লিপ্ততা ভারতীয় সংবিধানে সুনিশ্চিত নাগরিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন করে।”

বিডিএস ইন্ডিয়া অভিযোগ করেছে যে বিজেপি নেতাদের রক্ষা করতে পুলিশ এই হামলাকে উপেক্ষা করছে এবং তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা করেছে।

এই ঘটনায় পুনে পুলিশ ও বিজেপি নেতাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও সহিংসতাকে সমর্থন করার অভিযোগ উঠেছে। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, মহারাষ্ট্র পুলিশের নির্লিপ্ততা ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories