Saturday, September 5, 2026
30 C
Kolkata

অপারেশন সিঁদুর নিয়ে দিল্লির সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল, শেষমেশ প্রতিনিধিত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

Kolkata, Mar 31 (ANI): West Bengal Chief Minister Mamata Banerjee addresses a gathering on the occasion of Eid-ul-Fitr festival, at Red Road in Kolkata on Monday. TMC National General Secretary and party MP Abhishek Banerjee also seen. (ANI Photo)

পাকিস্তানের সন্ত্রাস এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রতিনিধি দলে সব দলের সাংসদদের রাখা হবে বলে জানানো হয়েছিল।

কিন্তু এই দলের সদস্য বাছাই নিয়ে কেন্দ্রের উপর ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ ছিল, দলকে না জানিয়ে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে ওই দলে রাখা হয়েছে। এতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরক্ত হন।

তাদের মতে, তৃণমূল থেকে কে প্রতিনিধি হবেন, তা বিজেপি বা কেন্দ্র ঠিক করতে পারে না। সেটা শুধু তৃণমূলই ঠিক করবে। এই ঘটনার পর রবিবার পাঠানের নাম প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানা গিয়েছে।

এরপর মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই আলোচনার পরেই ঠিক হয়, তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলে প্রতিনিধিত্ব করবেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories