Saturday, September 5, 2026
30 C
Kolkata

তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে কাউন্সিলারের ঝুলন্ত দেহ! আত্মহত্যা না খুন? গভীর রাজনৈতিক ষড়যন্ত্র?

কল্যাণীর হরিণঘাটায় বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হলো তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ। দেহটি উদ্ধার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় থেকে। আত্মহত্যা না অন্য কোন কারণে মৃত্যু ঘটেছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এখনো পর্যন্ত জেলার নেতৃত্ব এই মৃত্যু সংক্রান্ত কোনো মন্তব্য করেননি।

জানা যাচ্ছে, আত্মঘাতী তৃণমূল নেতার নাম রাকেশ পারুই। হরিণঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন রাকেশ। তার দলের সহকর্মীরাই তাকে ঝুলন্ত অবস্থায় লক্ষ করে। মোহনপুর পুলিশ স্টেশনের অধীনে এই মৃত্যুর তদন্ত চলছে। এখনো পর্যন্ত তদন্ত করে পুলিশ সঠিকভাবে মৃত্যুর কারণ খুঁজতে ব্যর্থ। প্রশ্ন উঠছে এটি আত্মহত্যা, না কোন রাজনৈতিক ষড়যন্ত্র? আত্মহত্যা হলেও, তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুইকে কেন স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে হলো তা খুঁজে বার করা একান্ত প্রয়োজন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories