Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কেদারনাথে ভেঙ্গে পড়ল হেলিকপ্টার, পাইলট সহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় আজ সকালে (১৫ জুন, ২০২৫) এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। দেরাদুন থেকে কেদারনাথগামী আরিয়ান অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার সকাল সাড়ে ৫টার দিকে গৌরীকুণ্ড ও ত্রিযুগিনারায়ণের মধ্যবর্তী এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জঙ্গলাকীর্ণ অঞ্চলে ভেঙে পড়ে । উত্তরাখণ্ডের এডিজি (আইনশৃঙ্খলা) ডঃ ভি মুরুগেশন নিশ্চিত করেছেন, বিমানটিতে পাইলট সহ মোট ৬ জন ছিলেন এবং সবারই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ।

খারাপ আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হলেও, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির জেরে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন বলে অনুমান করা হচ্ছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নামে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডলে এই ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন ।

উল্লেখ্য, গত মে মাসে গঙ্গোত্রিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল । এর পরিপ্রেক্ষিতে ডিজিসিএ কেদারনাথ রুটে হেলিকপ্টার চলাচলের সংখ্যা কমিয়ে দৈনিক ৬০ ট্রিপে সীমাবদ্ধ করেছিল ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories