Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ইরান-ইসরায়েল সংঘর্ষে উত্তেজনা চূড়ান্তে, পাল্টা হামলায় জ্বলছে তেহরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র রূপ নিচ্ছে। শনিবার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে, যার ফলে দুই দেশেই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা “অপারেশন ট্রু প্রমিজ ৩” নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাগুলি শনিবার গভীর রাতে শুরু হয়।

হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিপদ সংকেত বাজতে শুরু করে এবং নাগরিকদের বাংকার বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। হাইফা ও তেল আভিভের আকাশে জ্বলন্ত ক্ষেপণাস্ত্রের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই আতঙ্কের মধ্যে সেই দৃশ্য ধারণ করে শেয়ার করেছেন।

হামলায় হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের অভ্যন্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। তেহরানের পশ্চিমাংশে অবস্থিত একটি তেলের গুদামে বিস্ফোরণ ঘটে, এবং তাতে ব্যাপক আগুন ধরে যায়।

ইরানের জ্বালানিমন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে আরেকটি জ্বালানিবাহী ট্যাংকেও হামলা হয়েছে, তবে তারা এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ইসরায়েলের আগের হামলার জবাবে ইরানের এই ধারাবাহিক প্রতিক্রিয়া অনেক বেশি পরিকল্পিত এবং সুসংগঠিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে অঞ্চলটি দীর্ঘস্থায়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories