Saturday, September 5, 2026
30 C
Kolkata

ব্যাঙ্গালোরে ৬ হিন্দুত্ববাদী দুষ্কৃতির দ্বারা নিপীড়িত দুই মুসলিম, বলপূর্বক জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য হয় দুজনেই

ব্যাঙ্গালোরের সাম্পিগেহল্লি থানা এলাকার হেগড়ে নগরে দুই সংখ্যালঘু মানুষের উপর ৬ জন হিন্দুত্ববাদী দুষ্কৃতী আক্রমণ করে। জানা যায়, এজেবিজে মাঠের কাছে জামির ও তার বন্ধু ওয়াসিমের উপর, বিকেল ৪:৩০ থেকে ৫:৩০ এর মধ্যে আক্রমণ চালায় একদল দুষ্কৃতি। ছয় জন মিলে দুজন সংখ্যালঘুর উপর চড়াও হয়। শুধু তাই নয়, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করা হয় জামির ও ওয়াসিমকে।

জামির পুলিশের কাছে জানিয়েছেন, “তারা আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারছিল। ব্যথার চোটে আমি আল্লাহ বলে আর্তনাদ করলে, ৬ জন দুষ্কৃতি আমাকে দিয়ে বলপূর্বক জয় শ্রীরাম বলতে বাধ্য করায়।” ঘটনাস্থল থেকে জামির পালিয়ে যেতে সক্ষম হলেও, ওয়াসিম হিন্দুত্ববাদী হাতে অমানবিক মার খায়।

ঘটনাটি পুলিশের এফআইআরয়ে নথিভুক্ত করা হয়েছে। এমন নিন্দনীয় অপরাধ ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং মূল অভিযুক্তরা দ্রুত শাস্তি পাবে, এমনটাই জানিয়েছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories