Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

গোরক্ষকদের গাছে বেঁধে মার: কর্নাটকে আম জনতার ক্ষোভের মুখে উগ্র হিন্দুত্ববাদীরা

কর্নাটকের বেলাগাবি জেলার হুক্কেরি তালুকের ইঙ্গেলি গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গবাদিপশু বোঝাই একটি গাড়িকে লক্ষ্য করে তথাকথিত গোরক্ষকরা টাকা দাবি করে এবং চালকের অস্বীকৃতিতে তাকে মারধর শুরু করে। কিন্তু এবার স্থানীয় মানুষজন ও গাড়ির চালক প্রস্তুত ছিলেন। তারা দ্রুত পাল্টা জবাব দিয়ে শ্রীরাম সেনার পাঁচ সদস্যকে ধরে গাছে বেঁধে প্রহার করে। এই ঘটনা গ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।

এই এলাকায় গোরক্ষার নামে গবাদিপশু পরিবহনকারীদের উপর হামলা নতুন নয়। অতীতে একাধিকবার চালক ও খালাসিদের মারধরের ঘটনা ঘটেছে। তাই এবার তারা আগে থেকেই সতর্ক ছিলেন। গতকাল যখন শ্রীরাম সেনার সদস্যরা গাড়ি আটকে হয়রানি শুরু করে, তখন স্থানীয়রা একজোট হয়ে তাদের শায়েস্তা করার সিদ্ধান্ত নেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে। অবাক করা বিষয়, মার খাওয়া সত্ত্বেও শ্রীরাম সেনার সদস্যরা কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি। তবে সংগঠনের জেলা সভাপতি বিট্রল গাড্ডি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজ্যে কংগ্রেস সরকার নয়, খান সরকার চলছে। গোরক্ষকদের উপর হামলা কোথাও দেখা যায়নি। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা রাজ্যজুড়ে আন্দোলন করব।”

এক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু এই গোরক্ষকরা বারবার আমাদের জীবন দুর্বিষহ করে তোলে।” ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ নিজে থেকে মামলা দায়ের করেছে এবং গ্রামে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রীরাম সেনার নেতারা প্রতিশোধের হুমকি দিলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট। গ্রামে এখনো উত্তেজনা থামেনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories