Sunday, September 6, 2026
28 C
Kolkata

মালদার চাঁচলে সরকারি মঞ্চে হাতাহাতি ও বচসা! দলের সমর্থকদের কাছেই হেনস্থার শিকার মন্ত্রী উদায়ন গুহ

বিগত ১৩ বছর ধরে পশ্চিমবঙ্গের উন্নয়ন তো দূর হস্ত, এখন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ঘোষণামূলক সরকারি অনুষ্ঠানেও ঘটছে তুমুল অশান্তি। মালদা জেলার চাঁচলে এক সরকারি অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহকে। জানা যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিল, স্থানীয় জনপ্রতিনিধি সহ দলের কর্মী সমর্থরা। মন্ত্রী উদাহরণ গুহ অনুষ্ঠানে উপস্থিত হওয়া মাত্রই, তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশের মধ্যে অজানা কারণে চূড়ান্ত বচসা সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুঁড়ি। অনুষ্ঠানে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে উদয়ন গুহ মঞ্চে দাঁড়িয়ে বলেন, “এই ধরনের আচরণ একেবারেই অপ্রত্যাশিত। সরকার আপনাদের জন্য উন্নয়ন করছে। কিন্তু এমন বিশৃঙ্খলা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।” তিনি আরও বলেন, “আজ এখানে যেসব প্রকল্পের সূচনা হয়েছে, সেগুলি উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য। দলীয় কোন্দল বা ব্যক্তিগত দ্বন্দ্ব যেন সেই উন্নয়নের পথে বাধা না হয়।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories