Saturday, September 5, 2026
30 C
Kolkata

আরজিকর এর ঘটনা স্মরণ করিয়ে দিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হল আত্মঘাতী কৃষ্ণেন্দুর বোনকে

গণতন্ত্র নয়, পশুরাজ চলছে পশ্চিমবঙ্গে! গত ২২শে মে পাঁশকুড়ার এক সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের উপর ওঠে গুরুতর অভিযোগ। চিপসের প্যাকেট চুরি করার মিথ্যা অপরাধে চূড়ান্ত হেনস্থা করা হয় সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাসকে। এই মিথ্যে অপবাদের চাপে মানসিক ভাবে ভেঙে পড়ে সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাস। এরপরে বাড়ি গিয়ে বন্ধ ঘরে স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নেয় কৃষ্ণেন্দু।

কৃষ্ণেন্দুর মা সুমিতা দাসের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে। তবে মৃত কৃষ্ণেন্দু দাসের মা অভিযোগ করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের পক্ষ থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ আসছে। শুধু তাই নয় বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার নাবালিকা মেয়েকে, আরজিকরের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সপ্তম শ্রেণীর মৃত পড়ুয়ার মা সুমিত্রা দাস। তদন্ত নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories