Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

গয়ার এক স্কুলে পড়ুয়াদের ঝগড়ায় চড় মারায় শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন অভিভাবক!

বিহারের গয়া জেলার একটি সরকারি স্কুলে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ক্লাসে হোমওয়ার্ক না করাকে কেন্দ্র করে দুই পঞ্চম শ্রেণির ছাত্রের মধ্যে শুরু হয় ঝগড়া। এক ছাত্র এই ঘটনা শিক্ষকের কাছে জানালে, শিক্ষক রাকেশ রঞ্জন শ্রীবাস্তব, ক্লাসে এসে দুই পড়ুয়াকে চড় মারেন ঝগড়া থামাতে। তখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, তাদের একজন স্কুল থেকে পালিয়ে গিয়ে পরিবারকে জানায় এই ঘটনার কথা।

এরপর সেই ছাত্রের অভিভাবকরা স্কুলে চলে আসেন ক্লাস চলাকালীনই। তারা ওই শিক্ষককে ঘিরে ধরে চড়-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। স্কুলের অন্য কর্মীরা বাঁচানোর চেষ্টা করলে তারাও হামলার শিকার হন। এক মহিলা শিক্ষিকা অনেক অনুরোধ করলেও, হামলাকারীরা তা শোনেননি বলে জানা গিয়েছে।

ঘটনার জেরে স্কুলে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে ক্লাসরুম ছেড়ে বাইরে পালিয়ে যায়। কেউ কেউ আবার স্কুল ভবনের ভিতরেই নিরাপদ জায়গা খুঁজে লুকিয়ে পড়তে।খবর পেয়ে কিছুক্ষণ পর পুলিশ স্কুলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত রাকেশ শ্রীবাস্তব ও ধর্মেন্দ্র কুমার নামে আর এক শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্কুল শিক্ষকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। অভিভাবকদের এমন আচরণে শিক্ষামহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories