কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজ গণধর্ষণের মত নারকীয় ঘটনা ঘটার পর থেকেই, পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি কলেজগুলির দুর্নীতির ঘটনা সামনে উঠে আসছে। কসবার ল’ কলেজের পর এবার সুন্দরবন মহাবিদ্যালয়ে কর্মী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির খবর সামনে আসছে। অভিযোগ, ২০২২ সালে সাতজন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছিল। প্রত্যেকেরই পরিচয় তারা তৃণমূলের ছাত্র পরিষদের কর্মী। কাজ না করলেও মাসের শেষে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বেতন ঢুকে যায়, বলে অভিযোগ উঠছে। অভিযোগের কথা স্বীকার করেছেন, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ও তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। ২০২২ সালে কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হওয়া এক কর্মীকে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে জিজ্ঞেস করায়, কোন সদুত্তর পাওয়া যায়নি।


