Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইরানে ভারতীয়দের জন্য নতুন সতর্কবার্তা, যুদ্ধবিরতির মধ্যেও সতর্ক থাকার পরামর্শ

ইজরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক লড়াই আপাতত বন্ধ হয়েছে। দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই অবস্থায় ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করল ভারতের দূতাবাস। মঙ্গলবার রাতে দূতাবাসের পক্ষ থেকে একটি পরামর্শ জারি করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটিই পোস্টে বলা হয়েছে, ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার কথা। যদি কেউ যেতেই চান, তাহলে খুব ভেবে-চিন্তে এবং পরিস্থিতি বিচার করেই যাত্রা করতে বলা হয়েছে। গত কয়েক সপ্তাহে ইরানে যেভাবে নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছে, সেটাই এই সতর্কবার্তার কারণ।

দূতাবাস আরও জানিয়েছে, যারা ইরানে রয়েছেন এবং দেশে ফিরতে চান, তারা বাণিজ্যিক বিমান বা ফেরি ব্যবহার করে ফিরতে পারবেন। সেই সঙ্গে ভারতীয় নাগরিকদের বলা হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতি ও নতুন কোনো নির্দেশ ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হলে তা মেনে চলতে। উল্লেখ্য, গত মাসে ইরানের পরমাণু কেন্দ্র ও সেনা ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। এরপর পাল্টা জবাব দেয় ইরানও। ১২ দিন ধরে চলা এই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল। এই যুদ্ধ চলাকালীন অনেক ভারতীয় ইরান ছেড়েছিলেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories