Saturday, September 5, 2026
30 C
Kolkata

পরিবার ছেড়ে এখনো রাস্তায় চাকরি-হারা শিক্ষক-শিক্ষিকারা, সমুদ্র সৈকতে শিক্ষামন্ত্রীর ছবিকে কেন্দ্র করে তীব্র নিন্দা করছে রাজ্যবাসী

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা গভীরভাবে প্রভাব ফেলছে আগামী প্রজন্মদের জীবনে। গ্রাম, মফস্বল সহ শহরের বেশ কিছু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে শিক্ষার্থীর অভাবে বন্ধ পঠন-পাঠন। শুধু তাই নয়, মূলত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের স্কুল না যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। যার ফলে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে একটা গোটা প্রয়োজন। এ প্রসঙ্গে শিক্ষাবিদরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছেন।

২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়, শিক্ষক নিয়োগে চূড়ান্ত গাফিলতি এবং দুর্নীতি স্পষ্ট লক্ষ্য করা গেছে। এই দুর্নীতির মূল অভিযুক্ত পশ্চিমবঙ্গ সরকার নিজেই, এমনটাই মনে পড়ছে বিরোধী রাজনৈতিক দল সহ অধিকাংশ চাকরিহারা শিক্ষকরা। যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের পৃথকীকরণ করতে না পারার কারণে কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা।

রাজ্যের এমন ভয়াবহ সংকটজনক পরিস্থিতিতে উদাসীন রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। একটি ছবির শুটিং চলাকালীন ফুরফুরে মেজাজে সমুদ্র সৈকতে, অভিনয় জগতের সহকর্মীদের সঙ্গে দেখা যাচ্ছে তাকে। এই ছবিটি সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়া মাত্রই রাজ্যবাসীদের একাংশের কাছে নিন্দার পাত্র হতে হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

কোন রাজ্য, দেশ, বা জাতির অগ্রগতির জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হয়, শিক্ষাই একটি সমাজের মেরুদন্ড গড়ে তোলে। তাই যেকোনো উন্নততর, স্বাধীন মনস্ক সমাজকে গোড়া থেকে উচ্ছেদ করার জন্য, ওই সমাজের শিক্ষা ব্যবস্থায় আঘাত আনে রাষ্ট্র।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories