Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বাংলায় কথা বললেই কেন বাংলাদেশী?প্রশ্ন তুললেন দিল্লি হাইকোর্টের বিচারপতি, তপোব্রত চক্রবর্তী

দিল্লি হাইকোর্টে এক গুরুত্বপূর্ণ শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে যে, দিল্লি থেকে বাংলাদেশী সন্দেহে বিতাড়িত সাধারণ মানুষদের নথি আদালতকে পেশ করতে হবে।

বুধবার, পশ্চিমবঙ্গ সরকারের কৌঁসুলি আদালতে জানান, দেশের বিভিন্ন জায়গায় বাংলাভাষী মানুষদের থেকে নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া হচ্ছে। যেসব সাধারন মানুষ ভারতীয় হওয়ার পরিচয় পত্র দেখাতে পারছে না তাদেরকে, রিটেনশন ক্যাম্পে আটক করে রাখা হচ্ছে, শুধু তাই নয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মত গুরুতর অভিযোগ সামনে উঠে আসছে।

এই বক্তব্য শুনে বিচারপতি, কেন্দ্রের উকিলকে জিজ্ঞাসা করেন, “এই অভিযোগ কি সত্যি?” তিনি আরও জানতে চান, “একই সময়ে সারা দেশে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করার কাজ কেন শুরু হল? এটা কি পূর্বপরিকল্পিত?”

এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাভাষী মানুষজন আতঙ্কে রয়েছেন। আদালতের হস্তক্ষেপে এই বিষয়ে স্বচ্ছতা ও ন্যায়বিচার পাওয়ার আশা দেখা দিয়েছে। এখন নজর থাকবে কেন্দ্রীয় সরকারের জমা দেওয়া নথি ও আদালতের পরবর্তী নির্দেশনার দিকে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories