Saturday, September 5, 2026
28 C
Kolkata

জঙ্গিপুরে সিভিক পুলিশ নিয়োগে সংখ্যালঘু কর্মপ্রার্থীদের উপেক্ষা!

মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় সিভিক পুলিশ নিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই নিয়োগ তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। গত ১৫ জুলাই জঙ্গিপুর পুলিশ জেলার তরফে ৯ জন সিভিক পুলিশ নিয়োগের একটি তালিকা প্রকাশ করা হয়, তবে এই তালিকায় সংখ্যালঘু মাত্র একজন অথচ জঙ্গিপুরের এই পুলিশ জেলায় সংখ্যালঘুদের সংখ্যা ৭০ শতাংশেরও বেশি।

জানা গিয়েছে, গত ২০ জুন জঙ্গিপুর পুলিশ সুপারের অফিস থেকে সিভিক পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং বয়স কুড়ি বছরের মধ্যে হতে হবে। এছাড়া তাদের অবশ্যই জঙ্গিপুর জেলার বাসিন্দা হতে হবে। বলা হয়েছিল এই ফর্ম জঙ্গিপুর পুলিশের ওয়েবসাইট থেকে বা জেলার বিভিন্ন এলাকার থানা থেকে সংগ্রহ করা যাবে এবং সেখানেই জমা দেওয়া যাবে। জানা গিয়েছে এই নিয়োগ প্রক্রিয়া ছিল ইন্টারভিউয়ের মাধ্যমে।

জানা গিয়েছে, ইন্টারভিউ অনুষ্ঠিত হয় ৭ জুলাই, আর ফল প্রকাশিত হয় ১৫ জুলাই। কিন্তু এই ফলাফল প্রকাশের পর দেখা যায়, নির্বাচিত ৯ জনের সবাই সামশেরগঞ্জ এলাকার বাসিন্দা, যেখানে সংখ্যালঘুদের সংখ্যা অনেক বেশি, তবে নির্বাচিতদের মধ্যে মাত্র একজনই সংখ্যালঘু। এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায় থেকে এই নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ উঠেছে।স্থানীয়রা এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories