Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

প্রশাসনের নাকের ডগায় চলছে বেআইনি নির্মাণ! গৃহহীন হলো রাজা বাজারের ৫০ টি পরিবার

কলকাতা শহরের নানান জায়গায় সরকার ও প্রশাসনের চোখের আড়ালে চলছে বেআইনি বাড়ি নির্মাণের কাজ। আদেও কি বিষয়টি নিয়ে অবগত আছে প্রশাসন, নাকি সবটাই চলছে প্রশাসনিক সহায়তায়? জল্পনা বাড়াচ্ছে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা।

শহর কলকাতায় বেশ কিছু জায়গায় অনুমোদিত অংশের থেকে বেশি তলা নির্মাণ করা হচ্ছে, আবার কোথাও বাড়ি নির্মাণের প্ল্যান অনুমোদন ছাড়াই বাড়ি নির্মাণ করা হচ্ছে আর ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। সাধারণ মানুষ না জেনে বুঝে এই বাড়িগুলো অনায়াসে ক্রয় করছেন। পরবর্তীতে এই মানুষগুলিকেই প্রতারণার শিকার হতে হচ্ছে।

সাম্প্রতিক কালে রাজা বাজার এলাকায় এমনই সমস্যায় পড়েছে বেশ কয়েকটি পরিবার। বেআইনি বাড়িতে বসবাস করার অপরাধে প্রায় ৫০ টি পরিবার এখন ঘর ছাড়া। গত শনিবার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

সমাজকর্মী উমার ওয়াইস একটি সাংবাদিক সম্মেলন বলেন, “নিয়ম না মেনে বা কোথাও এদিক-ওদিক হয়ে গেলে ফাইন দিয়ে সেই বিল্ডিংকে রেগুলার করা হোক। আমাদের দাবি, যেসব বাড়ি ইতিমধ্যেই নির্মিত হয়েছে, সেগুলির জন্য বিশেষ ছাড় দেওয়া হোক। আগামীতে যাতে বেআইনি বা অনুমোদনহীন বাড়ি না তৈরি হয় এবং কেউ না কেনেন, সেটার জন্য সচেতনতা তৈরি করা হোক। মানুষকে ভরা বর্ষার মধ্যে বাড়িছাড়া করা অমানবিক কাজ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ও প্রশাসনের কাছে অনুরোধ মানবিকভাবে বিষয়টি দেখা হোক।” অনুরোধে কাজ না হলে বড় আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন সমাজকর্মী উমার ওয়াইস।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories