Saturday, September 5, 2026
28 C
Kolkata

রক্ষকই যখন ভক্ষকঃ স্বামীর জামিনের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার সেনাকর্মী

কলকাতায় আরও একবার ধর্ষণের মামলা সামনে আসতে ছড়ালো চাঞ্চল্য । এবার অভিযুক্ত একজন সেনাকর্মী। এই ঘটনাটি ঘটে পার্কস্ট্রিট এলাকায়। জানা গিয়েছে , বুধবার রাতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন এক গৃহবধূ। এরপর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।  

ঘটনার বিস্তারিত জানা গেছে, মহিলাটি বর্ধমানের বাসিন্দা। তার স্বামী এক মামলায় জেলে আটক ছিলেন। অভিযুক্ত সেনাকর্মী তার স্বামীর জামিন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কলকাতায় নিয়ে আসেন। পার্কস্ট্রিটের একটি গেস্টহাউসে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে বলে জানা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, মহিলার স্বামী বীরভূমের একটি মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার হন। জামিনের জন্য সাহায্য চাইতে গিয়েই তিনি অভিযুক্তের সংস্পর্শে আসেন। এরপর সেই অভিযুক্ত তাকে গেস্টহাউসে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের পর ধর্ষণ করে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories