Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ওয়াকফ ও ওবিসি ইস্যু নিয়ে সচেতনতার বার্তা, বিশেষ সভায় মুখর বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ

বাসন্তীর নির্দেশখালির আল মানার মিশনে সম্প্রতি বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে উপস্থিত ছিলেন এলাকার সম্মানীয় ইমাম, সমাজকর্মী, লেখক, শিক্ষক এবং মানবাধিকারকর্মীরা। সভায় আলোচনার মূল বিষয় ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের নানা সমস্যা। ওয়াকফ সম্পত্তি, ওবিসি সংরক্ষণ, মব লিঞ্চিং, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থাসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে বক্তাদের আলোচনায়।

সভায় বক্তব্য রাখেন বন্দিমুক্তি কমিটির সম্পাদক ছোটন দাশ, মানবাধিকার কর্মী বিশ্বনাথ মণ্ডল, প্রাক্তন পুলিশ অফিসার নজরুল হক সিপাহী, শিক্ষাবিদ মাওলানা মোফাক্কার হোসেন মল্লিক, খ্রিস্টান ধর্মযাজক ফাদার স্যামল ঘড়ুই, এবং মাওলানা এ. হান্নান। এছাড়াও সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক ড. জাহান আলী পুরকাইত, সহ-সভাপতি এ. কে. এম. গোলাম মর্তুজা, সহ-সম্পাদক মাওলানা এ. কালাম ও সাবির হোসেন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শিক্ষক ও সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুর রউফ। এই সভার মাধ্যমে সমাজে সংখ্যালঘুদের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেওয়া হয় বলে জানা যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories