Saturday, September 5, 2026
28 C
Kolkata

লোকসভায় নেতৃত্বে বদল:দলনেতা হিসেবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ পদ ছাড়লেন কল্যাণ বন্দোপাধ্যায়!

লোকসভায় এবার তৃণমূল কংগ্রেসের দলনেতার দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন এই পদে ছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে শারীরিক অসুস্থতার কারণে বদল অধিবেশনে যোগ দিতে না পারায় তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে আজ দিল্লিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দলের সমস্ত লোকসভার সাংসদদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয় দলনেতা হিসেবে এবং দলের সব সাংসদই এই সিদ্ধান্তে একমত হন।

লোকসভায় প্রথমে তৃণমূলের দলনেতা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সংসদ থেকে সরে আসেন। এরপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতার দায়িত্ব সামলাচ্ছিলেন। অন্যদিকে একই দিনে লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জীর নতুন পদ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories