Saturday, September 5, 2026
30 C
Kolkata

জেমুয়ায় গরু ব্যবসায়ীদের উপর হামলা, মূল অভিযুক্ত এখনও পলাতক থাকায় সংখ্যালঘু নেতাদের কড়া বার্তা

র্গাপুরের জেমুয়া গ্রামে গরু ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার পর রবিবার সেই আহত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে যান সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মাওলানা কামরুজ্জামান। তিনি আহত সাজমান খান ও শেখ তহুরুলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং অন্যান্য আহতদের অবস্থাও খোঁজ নেন। এই প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সহ-সম্পাদক আলি আকবর, হাওড়া জেলা সম্পাদক শেখ আবদুর রহিম এবং জানে আলম মল্লিক।

ঘটনার পর দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় এখনও পলাতক। কামরুজ্জামান বলেন, “অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তিনি আরও জানান, “আক্রান্তদের গরু ও ছিনিয়ে নেওয়া টাকা ফেরত দিতে হবে।” অভিযোগ, ওই ব্যবসায়ীদের থেকে ৬ হাজার টাকা বলপূর্বক নেওয়া হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বাঁকুড়া থেকে গরু কিনে ফেরার পথে জেমুয়ায় একদল দুষ্কৃতী চার মুসলিম ব্যবসায়ীর ওপর হামলা চালায়। এই হামালি একজনের মাথা ফাটানো হয় এবং তাদের গলায় দড়ি বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories