Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ভাষা বিতর্ক ঘিরে রাজনৈতিক তীব্রতা: বাংলা কি কেবল ভোটের অস্ত্র

দিল্লি পুলিশের এক চিঠিকে ঘিরে হঠাৎ করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাষা ও জাতিগত পরিচয় ঘিরে রাজনীতি। চিঠিতে “বাংলাদেশি ভাষা” শব্দবন্ধ ব্যবহারের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানান, যা বিজেপি নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। বিজেপির তথ্য ও প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মমতা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়ে বাঙালিদের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছেন।

মালব্যর ব্যাখ্যায়, “বাংলাদেশি ভাষা” বলতে মূলত বাংলাদেশের নির্দিষ্ট উপভাষা—যেমন সিলেটি, চাটগাঁইয়া, নোয়াখাইল্লা ইত্যাদি বোঝানো হয়েছে, যা ভারতের প্রচলিত বাংলার থেকে স্পষ্টভাবে ভিন্ন। তাঁর বক্তব্য, এই শব্দবন্ধটি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার একটি প্রয়াস, যা পশ্চিমবঙ্গের নাগরিকদের ভাষাগত গৌরবকে ছোট করে দেখায় না। তিনি এ-ও বলেন, “বাঙালি” শব্দটি জাতিগত পরিচয় বহন করলেও তা ভাষাগতভাবে একরৈখিক নয়। সেই সূত্রে “বাংলাদেশি ভাষা” শব্দটি একটি প্রশাসনিক শর্টহ্যান্ড ছাড়া কিছু নয়।

কিন্তু এই বিতর্কের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য যে স্পষ্ট, তা আর অজানা থাকছে না। একদিকে বিজেপি বারবার ভাষার মাধ্যমে অনুপ্রবেশের আতঙ্ক তুলে ধরে বাঙালিকে সন্দেহের চাঁদরে ঢেকে ফেলছে, অন্যদিকে তৃণমূল সেই আঘাতকে বাঙালি জাতীয়তাবাদের আবেগে রূপান্তর করে রাজনৈতিক মেরুকরণে নামছে।

প্রশ্ন উঠছে—এই পুরো বিতর্কে ভাষার সম্মান কোথায়? বাংলাভাষী সম্প্রদায় কি কেবলমাত্র রাজনৈতিক ফায়দার একটি টুল হয়ে দাঁড়াচ্ছে? বিজেপি যখন “বাংলাদেশি ভাষা” বলে একধরনের সাংস্কৃতিক ভয় দেখাতে চায়, তখন তৃণমূল সেই ভয়কেই উল্টো দিক থেকে ঘুরিয়ে আবেগের মোড়কে ভোট সংগ্রহে নামছে। দুই পক্ষের এই কৌশলগত দ্বন্দ্বের মাঝখানে বাঙালির ভাষা, সংস্কৃতি এবং আত্মপরিচয়ই সবচেয়ে বেশি বিপন্ন হয়ে পড়ছে।

যেখানে বাংলা ভাষা গর্বের প্রতীক, সেখানে এই ভাষাকে ‘বিদেশি’, ‘আসামি’, ‘অনুপ্রবেশকারী’ হিসেবে দেখানো—কোনো রাজনৈতিক দলের পক্ষেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। একইভাবে, ভাষার অপমানের অজুহাতে জনতাকে উত্তেজিত করাও দায়িত্বশীল রাজনীতির চিহ্ন হতে পারে না।

পরিস্থিতি ক্রমেই এমন এক জায়গায় পৌঁছচ্ছে, যেখানে ভাষা আর সংস্কৃতি বাস্তবতা নয়—একটি নির্বাচনী ন্যারেটিভ মাত্র। আর এই ভাষানীতির দোলাচলে সাধারণ বাঙালির আত্মপরিচয়, অভিমান ও সম্মান আজ নিঃশব্দে ক্ষতিগ্রস্ত।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories