মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গা ভাঙন অব্যাহত। এর ফলে চরম বিপদের মুখে পড়েছে কামালতিপুর গ্রামের বহু মানুষ। শুধু তাই নয়, ঐতিহ্যবাহী স্থাপনা কামালতিপুর জামে মসজিদ প্রায় বিলুপ্ত হওয়ার মুখে। গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একমাত্র জামা মসজিদ, যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। প্রায় ৩০০ জন মানুষ এখানে নিয়মিত নামাজ আদায় করেন। গত এক মাস ধরে নতুন করে শুরু হওয়া ভাঙনে ইতিমধ্যে এলাকার প্রায় ২০০টি পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। মসজিদের আশপাশে ভাঙন এতটাই ভয়াবহ যে রাতেই মসজিদের একাংশ বসে যায়। এই ঘটনার পর থেকেই গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে, পাশাপাশি নিয়মিত দোয়া-নামাজও চলছে।
Popular Categories


