Saturday, September 5, 2026
30 C
Kolkata

তৃণমূল ছাত্র সংগঠনের দাবি খারিজ, ২৮ অগাস্টেই পরীক্ষা নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন শহরের ময়ো রোডে হয় বড় সমাবেশ, যেখানে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত রয়েছে।

তৃণমূল ছাত্র পরিষদ এই নিয়ে প্রবল আপত্তি জানিয়ে পরীক্ষার দিন বদলের দাবি তোলে। এমনকি ছাত্র সংগঠনের পক্ষ থেকে উপাচার্য শান্তা দত্তকে কটাক্ষ করে নানা মন্তব্যও করা হয়। অর্থাৎ হস্তক্ষেপ করলো খোদ সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে জানায়, যানজট ও গণপরিবহনের চাপের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে তাতেও সিদ্ধান্ত বদলায়নি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত স্পষ্ট করে বলেন, পরীক্ষার দিন বদলানো হবে না। সোমবার সিন্ডিকেট বৈঠকে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তিনজন সদস্য আপত্তি তুললেও, শেষমেশ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই সিলমোহর পড়ে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories