Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

উত্তর প্রদেশে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল ৫০০ বছর পুরনো মাজার, তোলা হলো গেরুয়া পতাকা

উত্তরপ্রদেশের ফতেপুর জেলার আবু নগরে অবস্থিত নবাব আব্দুল সামাদের প্রাচীন সমাধিকে কেন্দ্র করে সোমবার ভোরে উত্তেজনার সৃষ্টি হয়। হিন্দু সংগঠনগুলির দাবি, এটি কোনও সমাধি নয়, বরং একটি প্রাচীন হিন্দু মন্দির, যা পরবর্তীকালে সমাধিতে রূপান্তরিত হয়েছে। সেই দাবি তুলে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা সমাধিস্থলে জড়ো হন। অভিযোগ, তারা পুলিশ ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে দুটি মাজার ভেঙে দেয়, হনুমান চালিসা পাঠ করে এবং গেরুয়া পতাকা উত্তোলন করে।

এ সময় তাদের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সভাপতি মুকুল পাল ও প্রাক্তন বিধায়ক বিক্রম সিং। ভিডিওতে দেখা গেছে, কিছু কর্মী পাথর ও লাঠি দিয়ে মাজার ভাঙছে, আবার কেউ ছাদে উঠে গেরুয়া পতাকা তুলছে। ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এনবিটিভি। সমাধির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মুহাম্মদ নাফিস জানান, এখানে আবু মুহাম্মদ ও নবাব আব্দুল সামাদের সমাধি রয়েছে, যা প্রায় ৫০০ বছরের পুরনো এবং সম্রাট আকবরের নাতির তৈরি। ঘটনাটি ঘটা কালীন মুসলিম সম্প্রদায়ের সদস্যরা প্রতিবাদ জানান, যার ফলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় সদর কোতোয়ালি, রাধানগর, হুসেনগঞ্জসহ আশপাশের থানার পুলিশ মোতায়েন করা হয়। উপস্থিত ছিলেন ডিএসপি গৌরব শর্মা, এএসপি মহেন্দ্র পাল সিং ও এডিএম অবনীশ হিংসাঠী।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories