Tuesday, October 20, 2026
28 C
Kolkata

চাকরি হারা শিক্ষকরা এখনো আন্দোলনরত, বিপুল অর্থ ব্যয় করে এবার ‘দুর্গা অঙ্গন’ তৈরি করতে চলেছে রাজ্য সরকার 

দিঘায় জগন্নাথ ধাম তৈরির পর এবার বাংলায় তৈরি হতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্মাণের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ‘দুর্গা অঙ্গন’ তৈরি করবে পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে। এই কাজের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এখনো বাজেট নির্ধারিত হয়নি। আগে উপযুক্ত জায়গা খোঁজা হবে, তারপর নির্মাণের খরচ ও অন্যান্য তথ্য জানানো হবে।

এদিকে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা মনে করছে, বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতায় জিততেই তৃণমূল এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, “আগে বলা হতো আমি দুর্গাপুজো করতে দিই না। এখন ভোটের সময় সবাই কালী, দুর্গার কথা বলছে। মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। সারাবছর দর্শনার্থীরা যেন দেখতে পান, সেই ভাবনাতেই এই পরিকল্পনা।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories