Saturday, September 5, 2026
30 C
Kolkata

সিনিয়র মাদ্রাসা শিক্ষকদের জন্য ৬ মাসের বিএড কোর্স চালু করতে উদ্যোগে প্রাথমিক শিক্ষা পর্ষদ

রাজ্যে বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের জন্য ছ’মাসের একটি ‘ব্রিজ কোর্স’ চালু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই কোর্স মূলত তাদের জন্য, যাদের বিএড থাকলেও ডিএলএড বা ডিএড প্রশিক্ষণ নেই। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)-এর নির্দেশ মেনে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে রাজ্যের ১০২টি সিনিয়র মাদ্রাসায় প্রাথমিক বিভাগ রয়েছে বলে জানা গিয়েছে । সেখানে মোট ২০৪টি শিক্ষক পদ রয়েছে। কিন্তু অনেক শিক্ষকের ডিএলএড প্রশিক্ষণ নেই। সেই কারণে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের দাবি উঠেছে।

সিনিয়র মাদ্রাসার কিছু শিক্ষক চাইছেন, ব্রিজ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ দিতে হবে ডিএলএডহীন শিক্ষকদের। এই বিষয়ে শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মাদ্রাসার ডিএলএডহীন শিক্ষকদের ব্রিজ কোর্স করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মাদ্রাসাগুলোর কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, এই কোর্স ছ’মাসের হলেও এক বছরের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে। কেবল বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এই কোর্সে অংশ নিতে পারবেন। যারা এখন প্রাথমিক স্তরে শিক্ষকতা করছেন অথচ ডিএলএড নেই, তাদের জন্যই এই পদক্ষেপ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories