Saturday, September 5, 2026
30 C
Kolkata

এনজেপি স্টেশনে সংস্কারকাজে বাতিল ও ঘুরপথে একাধিক ট্রেন

নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের চলমান সংস্কারের কারণে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে যাতায়াত বড়সড়ভাবে প্রভাবিত হতে চলেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ আগস্ট পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে এবং কিছু ট্রেন বিকল্প পথে চালানো হবে। এতে ভ্রমণকারীরা ভোগান্তির মুখে পড়লেও, কাজ শেষ হলে পরিষেবা স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত বাতিল থাকবে এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার ও হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার। একই তারিখে চলবে না এনজেপি-মালদা টাউন এক্সপ্রেস এবং এনজেপি-বঙ্গাইগাঁও এক্সপ্রেস। এছাড়াও ১৯ ও ২০ আগস্ট বন্ধ থাকবে শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ও হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ। ১৩ থেকে ২০ আগস্ট পর্যন্ত পরিষেবা দেবে না হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার এবং আলিপুরদুয়ার-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস।

যাত্রীদের সুবিধার্থে কয়েকটি ট্রেনের রুটেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ১৯ আগস্ট হাওড়া-এনজেপি শতাব্দী কিষানগঞ্জ থেকে ছাড়বে এবং ২০ আগস্ট ফিরতি শতাব্দীও কিষানগঞ্জ থেকেই রওনা দেবে। একইভাবে ১৯ আগস্ট এনজেপি-দার্জিলিং টয়ট্রেন শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে এবং ফিরতিও সেখানে শেষ হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অস্থায়ী পরিবর্তন শুধুমাত্র সংস্কারকাজের স্বার্থে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পরিষেবা আবার স্বাভাবিক করা হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories