Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদা জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে উদ্যোগী পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

মঙ্গলবার মালদার কালিয়াচক-৩ ব্লকে ফাইলেরিয়া নির্মূল করার লক্ষ্যে একটি সচেতনতামূলক শিবির এবং ১৫ দিনের ক্যাম্পেনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই উদ্যোগটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি, ডেপুটি সিএমওএইচ ডাঃ অমিতাভ মণ্ডল, স্থানীয় বিধায়ক চন্দনা সরকার, বিডিও সুকান্ত শিকদার, বিএমওএইচ শেখ আবদুল্লাহ ও পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা মণ্ডল সহ আরও অনেকে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জেলার বেশিরভাগ জায়গা ফাইলেরিয়া মুক্ত হলেও কালিয়াচক-৩ ব্লকের বীরনগর-২, ভগবানপুর ও চরিয়ান্তপুরের কিছু অংশে এখনও রোগটির প্রকোপ রয়েছে।

এই অঞ্চলের তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রায় ১৬ হাজার মানুষের মধ্যে ওষুধ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গর্ভবতী মহিলা এবং দুই বছর বয়সের উপর শিশুদের সহ সকলকে এই ডোজ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories