Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিধানসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন সঙ্ঘমিত্রা, যোগ দিলেন তৃণমূলে

২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড়। স্বাধীনতা দিবসের দিন বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক এবং মহিলা মোর্চার সহ-সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরী দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। একসময় দক্ষিণ কলকাতা জেলা বিজেপির নেতৃত্বে ছিলেন তিনি। দীর্ঘদিন পদ্ম শিবিরে কাজ করার পর দলের ভেতরে নানা অস্বস্তি ও কর্মীদের জন্য কাজ করতে না পারার আক্ষেপ থেকেই শেষমেশ ঘাসফুলের পতাকা হাতে নিলেন বলে জানা যাচ্ছে।

হাজরা মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কলকাতার বিধায়ক দেবাশিস কুমার। তাঁদের হাত ধরেই চৌধুরীর আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। আসন্ন নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে বঙ্গ বিজেপির ভেতরে যে অস্থিরতা তৈরি হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories