Saturday, September 5, 2026
28 C
Kolkata

গ্রেটার নয়ডার হস্টেলে মর্মান্তিক মৃত্যু, আত্মহত্যার নোটে শিক্ষাব্যবস্থার সমালোচনা

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক কলেজের হস্টেল কক্ষে উদ্ধার হল দ্বিতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ। মৃতের নাম শিবম দে, বয়স চব্বিশ। বিহারের মধুবনীর বাসিন্দা শিবম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে তিনি স্পষ্ট লিখে গিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের, এর জন্য কারও দায় নেই। তিনি জানান, প্রায় এক বছর ধরে এই পদক্ষেপের কথা ভেবেছিলেন। চিঠিতে উল্লেখ রয়েছে যে তিনি গত দুই বছর ধরে ক্লাসে যাচ্ছিলেন না এবং বাকি টাকার হিসাব পরিবারের হাতে পৌঁছে দেওয়ার আবেদন করেন কলেজ কর্তৃপক্ষকে। পাশাপাশি নিজের অঙ্গদানের ইচ্ছাও ব্যক্ত করেছেন। ওই নোটে দেশের শিক্ষাব্যবস্থার প্রতি হতাশা প্রকাশ করে শিবম লিখেছেন, ভারতের অগ্রগতির জন্য সবার আগে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। পরিবারের দাবি, কলেজের তরফে কখনও জানানো হয়নি যে শিবম নিয়মিত ক্লাসে যোগ দিচ্ছিলেন না। কেন তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। মানসিক অবসাদ না কি অন্য কোনও চাপে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও উচ্চশিক্ষার কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories