Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিহারের দরভাঙ্গায় ঘৃণাপূর্ণ পোস্টার বিতর্কে তোলপাড়, নির্বাচনের আগে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ

স্বাধীনতা দিবসে বিহারের দরভাঙ্গার রাজা চক এলাকায় ঘৃণাসূচক পোস্টার ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক মুসলিম ও শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক স্লোগান তোলে এবং হাতে থাকা পোস্টারে তাদের দেশছাড়া করার দাবি জানায়। এমনকি পোস্টারে সরাসরি মুসলিম ও শিখদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হয়। আরেকটিতে লেখা ছিল, “ভারতে আজান বন্ধ করতে হবে”, আবার একটিতে অভিযোগ তোলা হয়, “বকরিদে গরু জবাই করা হয়।” এই পোস্টারগুলি এলাকায় বিভিন্ন জায়গায় সাঁটা হয় বলে অভিযোগ।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলি নামিয়ে ফেলে এবং তদন্ত শুরু করে। যদিও স্থানীয়দের দাবি, এই অপকর্ম বিহারের আসন্ন নির্বাচনকে ঘিরেই পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে সম্প্রদায়গুলির মধ্যে বিভাজন তৈরি হয়। সামাজিক মাধ্যমে মুসলিম সমাজ এবং মানবাধিকার কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের ঘটনা দিন দিন বাড়লেও রাজনৈতিক দল ও প্রশাসন নীরব কেন। পুলিশের পক্ষ থেকে অপরাধীদের চিহ্নিত করার আশ্বাস দেওয়া হলেও এলাকায় আতঙ্ক ও ক্ষোভ রয়ে গেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories