Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভগবানপুর হাই স্কুল এবং সরোজনী হাই মাদ্রাসার মধ্যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শিক্ষককে মারধর, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ

ভাঙড়ের কারবালা মাঠে ভগবানপুর হাই স্কুল এবং সরোজনী হাই মাদ্রাসার মধ্যে আয়োজিত এক ফুটবল ম্যাচ ঘিরে ছড়ালো চাঞ্চল্য। জানা গিয়েছে খেলার মাঝে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং তৃণমূল ঘনিষ্ঠ খয়রুল ইসলাম ওই শিক্ষকের উপর হামলা চালান। ভগবানপুর হাই স্কুল এবং সরোজনী হাই মাদ্রাসার মধ্যে ফাইনাল ম্যাচটি আয়োজন করেন ভাঙড় ২ ব্লকের বিডিও। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনই দুই দলের বিরুদ্ধে পাস আউট খেলোয়াড় ও বহিরাগত নামানোর অভিযোগ উঠে। সেই নিয়ে শুরু হয় তর্কাতর্কি, যা পরে হাতাহাতিতে গড়ায়।

সরোজনী হাই মাদ্রাসার শিক্ষক মহম্মদ নাসিরউদ্দিন অভিযোগ করেন, খয়রুল ইসলাম প্রথমে এসে তার মুখে ঘুষি মারেন। এরপর আরও প্রায় ৩০-৩৫ জন মিলে তাকে ঘিরে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলান্টিয়ারও তাকে হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে খয়রুল ইসলামের বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করেছে তবে ঘটনার সময় মাঠে বিডিও, তৃণমূল নেতা সওকত মোল্লা এবং কাশীপুর থানার পুলিশ উপস্থিত থাকলেও তারা কিছু করেনি বলে অভিযোগ উঠেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories