Saturday, September 5, 2026
30 C
Kolkata

তেঘরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যু, বিক্ষোভে উত্তাল এলাকা

রঘুনাথগঞ্জ বিধানসভার তেঘরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার স্থানীয় মানুষজন ও রোগীর পরিবাররা ব্যাপক বিক্ষোভ দেখান। অভিযোগ, এক প্রসূতি মহিলার সদ্যোজাত সন্তান চিকিৎসার অভাবে মারা যায়।
জানা গেছে, রায়হানা বিবিকে প্রসব যন্ত্রণা শুরু হলে ১৪ আগস্ট রাতে তেঘরি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তখন থেকে পরদিন ১৫ আগস্ট পর্যন্ত কোনও চিকিৎসক তাকে দেখতে আসেননি বলে অভিযোগ। শুক্রবার বিকেলে রায়হানা এক পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটি জন্মের পরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর মা ও শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই শিশুটির মৃত্যু হয়।

রায়হানার স্বামী রাসেল শেখ জানান, জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসকরা তাকে বলেন, নবজাতককে অনেক দেরিতে আনা হয়েছে। তিনি বলেন, তেঘরির ডাক্তারদের বারবার ডাকা হলেও কেউ সাহায্য করেননি। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় মানুষ, রোগীর আত্মীয়স্বজন এবং অন্যান্যরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনায় জঙ্গিপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্তদের মধ্যে সুমিত ঘোষ, সুমন সাহা ও কাবির হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories