Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার কালিয়াচক কলেজে গবেষণার গুরুত্ব নিয়ে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান

মালদার কালিয়াচক কলেজে অনুষ্ঠিত হল এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কলেজের রিসার্চ অ্যান্ড এক্সটেনশন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও বহু ছাত্রছাত্রী। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গবেষণামূলক শিক্ষার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরা। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক অমিত দে। তিনি গবেষণাকে শুধুমাত্র কোনও সমস্যার সমাধান খোঁজার কাজ নয়, বরং সমস্যা চিহ্নিত করা, নতুন করে ভাবনার গঠন, তথ্য বিশ্লেষণ এবং সমাজের গভীর বাস্তবতা বোঝার একটি বড় মাধ্যম হিসেবে ব্যাখ্যা করেন। অধ্যাপক দে আরও বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ শিক্ষার্থীদের ইতিহাস, বিজ্ঞান, সমাজ ও মানবিকতার নানা দিক নিয়ে চিন্তাভাবনায় উৎসাহ দিচ্ছে, যা গবেষণার পথ খুলে দিচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান বলেন, “আমাদের কলেজের পড়ুয়ারা আগামী দিনে গবেষণার জগতে নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরবে। আমরা ভবিষ্যতে আরও গবেষণামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছি।” এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছাত্রছাত্রীদের মধ্যে নতুন ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে জানায় মালদার কালিয়াচক কলেজের ছাত্রছাত্রীরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories