Tuesday, October 20, 2026
28 C
Kolkata

তামিলনাড়ুর উসিলামপট্টিতে দলিত কিশোরকে চরম হেনস্থা-অপমান, ছয়জনের নামে মামলা দায়ের

তামিলনাড়ুর মাদুরাই জেলার উসিলামপট্টিতে জাতিগত বিদ্বেষকে কেন্দ্র করে এক কিশোরের উপর হামলার অভিযোগ উঠেছে। ১৬ জানুয়ারি পঙ্গল উৎসবের সময় বাড়ি ফেরার পথে শঙ্কমপট্টি গ্রামের ওই ১৭ বছরের কিশোরকে প্রভাবশালী এক সম্প্রদায়ের ছয়জন ধরে নিয়ে গিয়ে মারধর করে এবং অশ্লীল ভাষায় অপমান করে। অভিযোগ, তাকে জোর করে মাথা নত করতে বাধ্য করা হয়, এমনকি একটি শিশুর প্রতিও। পুলিশ খবর পেলে তবেই তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর অভিযোগ জমা পড়লেও এফআইআর হয় দু’দিন পরে, যা নিয়ে নীলাম কালচারাল সেন্টার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আইপিসি-র বিভিন্ন ধারা ও তফশিলি জাতি-উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশের দাবি, সব অভিযোগ সত্য নয়। বর্তমানে কিশোরটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং ভীষণ মানসিক চাপে রয়েছে। পরিবার অভিযোগ করেছে, বয়স ইচ্ছাকৃতভাবে ভুল দেখিয়ে মামলা দুর্বল করার চেষ্টা চলছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories