Saturday, September 5, 2026
28 C
Kolkata

ডায়মন্ড হারবারে ‘স্পেশাল ২৬’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে প্রতারণা, ধৃত ৫

ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সেজে প্রতারণা করছিল একদল দুষ্কৃতি। কখনও নিজেকে সিবিআই, কখনও ইডি অফিসার বলে পরিচয় দিয়ে এলাকায় ঘুরে বেড়াত বলে জানা যায়। তাদের মূল লক্ষ্য থাকতো স্থানীয় ব্যবসায়ীদের উপর, ভয় দেখিয়ে টাকা আদায় করত এই চক্র। ডায়মন্ড হারবার থানায় প্রতারিত এক ব্যবসায়ী অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে ডায়মন্ড হারবার ১ থানার পুলিশ এই পাঁচজনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয় বলে জানা যায়।

এই প্রতারণা চক্রের মূল পান্ডা ফাল্গুনী চ্যাটার্জিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ডায়মন্ড হারবার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ‘স্পেশাল রিটেল ক্রাইম ইনফর্মেশন’ নামে এক ভুয়ো অফিস খুলে প্রতারণা করছিল তারা। হিন্দি সিনেমা “স্পেশাল ২৬” দেখে অনুপ্রাণিত হয়ে এই পরিকল্পনা করে তারা। অফিস উদ্বোধনের দিন ভারত সরকারের লোগো লাগানো ও নীল বাতি লাগানো গাড়ি নিয়ে এলাকায় ঢোকে ফাল্গুনী চ্যাটার্জি। এরপর ভয় দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলতে শুরু করে তারা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, এখনও পর্যন্ত ১০-১১ জন এই প্রতারণার শিকার হয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories