Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

মুর্শিদাবাদে অনুষ্ঠিত হলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা!

মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতা ৭৯তম বার অনুষ্ঠিত হলো বলে জানা গিয়েছে। রবিবার ৮১ কিলোমিটার দীর্ঘ এই সাঁতার প্রতিযোগিতায় মোট ২০ জন অংশগ্রহণ করেন। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের জঙ্গিপুর সাব কমিটির কনভেনর বিকাশ নন্দ এই তথ্য জানান। প্রতিযোগিতাটি শুরু হয় মুর্শিদাবাদের সুতির আহিরণ ঘাট থেকে এবং শেষ হয় বহরমপুর কলেজ ঘাটে। আহিরণ ঘাটে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং বিকাশ নন্দসহ অন্য অতিথিরা।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। তিন বছর পরপর তিনি এই সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছেন বলে জানা যায়। প্রথম স্থান অর্জন করতে তিনি ১০ ঘণ্টা ৩৫ মিনিট ৩৭ সেকেন্ড সময় নেন। এবারের প্রতিযোগিতায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নয়, কর্নাটক, বিহার, উত্তরপ্রদেশের সাঁতারুরাও অংশ নেন। পাশাপাশি বাংলাদেশ, বেলজিয়াম ও স্পেন থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে মুহাম্মদ নুরুল ইসলাম ও নয়ন আলি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। বহরমপুর কলেজ ঘাটে প্রতিযোগিতা শেষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। সেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories