Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম, এখনো অসম্পূর্ণ বক্সিপুরের ব্রিজ নির্মাণ কার্য

“৬ খানা ব্রিজ একসঙ্গে ধরেছি। বক্সিপুরের ব্রিজ কথা দিয়েছিলাম। ২২ সালের মধ্যে আমি বক্সিপুরের ব্রিজ কমপ্লিট করবো। যদি না পারি, বিধায়কের পদ থেকে ইস্তফা দেবো। ২২ সালের মধ্যে এই কাজ আমি শেষ করবোই। দরকার হলে নিজের পকেটের টাকা দিয়ে করে দেব।”, ২০২১ সালের ৩১শে আগস্ট ডোমকলের এক জনসভায় আত্মবিশ্বাসের সহিত এমনটাই দাবি করেছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। ২০২৫ সালেও শেষ হলো না বক্সিপুরের ব্রিজ নির্মাণের কাজ। প্রতিশ্রুতি দেওয়ার পর কেটে গেছে চারটি বছর, এখনও অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে ব্রিজ নির্মাণের কাজ। ৫ই সেপ্টেম্বর সকলকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জাফিকুল ইসলাম। একুশের বিধানসভা নির্বাচনে তিনি সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমানকে ৪৭ হাজারের বেশি ভোটে হারিয়ে প্রথম বারের জন্য বিধায়ক হয়েছিলেন। এরপর তিনি মরন রোগ ক্যান্সারে আক্রান্ত হন। শারীরিক অক্ষমতার কারণে গত দু’বছর বিধানসভা অধিবেশনে নিয়মিত যেতে পারছিলেন না তিনি। ৫ই সেপ্টেম্বর নিজের বিধায়ক পদের মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র ৪৯ বছরে প্রয়াত হলেন ডোমকলের এই ।

সেতুটি নির্মিত হলে নদিয়া-মুর্শিদাবাদের মেলবন্ধনে একমাত্র পথ হত বক্সিপুরের ব্রিজটি। জলঙ্গির খাঁড়ির উপর অর্ধ-নির্মিত অবস্থায় সেতুটি আজও দন্ডায়মান। যেটুকু তৈরি হয়েছিল তার কংক্রিটগুলোও এখন ঝরে ঝরে পড়ছে। এতগুলো বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও সেতুটি এখনো কেন নির্মাণ করতে পারল না পশ্চিমবঙ্গ সরকার? এ নিয়ে ডোমকলের সাধারণ মানুষের মধ্যে এটি চাপা ক্ষোভ রয়েছে তৃণমূল সরকারের প্রতি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories