Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদে অনুষ্ঠিত হলো জমিয়তের নির্বাচনী সভা! একই সাথে নতুন কমিটি গঠন

রবিবার মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সাংগঠনিক নির্বাচনী সভা। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সভার সূচনা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি এই সভার পর্যবেক্ষক হিসেবে আসেন।

এই সভায় জমিয়তের অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাধীনতার আগে ও পরে সংগঠন কীভাবে দেশের ও সমাজের পাশে থেকেছে, তা তুলে ধরা হয়। বর্তমান সভাপতি মাওলানা মাহমুদ মাদনীর নেতৃত্বে মসজিদ-মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তির সুরক্ষা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিরপরাধ মুসলিম যুবকদের আইনি সহায়তা , এসব কাজকে বিশেষভাবে আলোচনায় আনা হয়। এছাড়া ইয়ুথ ক্লাব, ওপেন স্কুল ও দ্বীনি তালীমি বোর্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও সংগঠনের গুরুত্বপূর্ণ অবদানের কথা বলা হয়। জেলার বিভিন্ন ইউনিট শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

এই সভার মাধ্যমে নতুন জেলা কমিটিও গঠিত হয় বলে জানা গিয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হন ক্বারী রহমতুল্লাহ। এছাড়াও কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন মুফতি জুবাইর হোসেন, হাফেজ আবদুর রাজ্জাক, মাওলানা মানোয়ার হোসেন, মুফতি মিজানুর রহমান, মাওলানা আবদুস সামাদ ও হাফেজ মাহমুদুল হাসান।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories