Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মালদায় চাঁচলে শিক্ষক দিবসে ৬ জন ডাক্তারি পড়ুয়াকে সংবর্ধনা, সম্মান জানানো হল ২০০ শিক্ষককেও

শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদার চাঁচলে। এই অনুষ্ঠানে শুধু শিক্ষকদের নয়, ডাক্তারি পড়তে সুযোগ পাওয়া ছয় জন কৃতী ছাত্র-ছাত্রীকেও সংবর্ধনা দেওয়া হয়। চাঁচল সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের উদ্যোগে চাঁচলের একটি বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানটি হয়। এদিন চাঁচল-১ ব্লকের মোট ২০০ জন শিক্ষককে সম্মান জানানো হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও উপহার।

অপরদিকে , ডাক্তারিতে সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সম্মান জানানো হয়।এই ছাত্র ছাত্রীদের তালিকায় ছিলেন অনুশ্রেয়া দাস, মুহাম্মদ লিম আলভি, সামিম আলি, মুহাম্মদ রকিউল রেজা, তৌফিক সায়েস এবং মুহাম্মদ সাকিল আহমেদ। এমনকি মুহাম্মদ রকিউল রেজা নামক এক দরিদ্র ছাত্রকে ৫ হাজার টাকা উপহার দেন মুসলেহুদ্দিন সাহেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক থিনলে ফুনসক ভুটিয়া, ট্রেজারি অফিসার নাজমুল হক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাকির হোসেন সহ অনেকে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories