Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

শিক্ষারত্ন পুরস্কার পেলেন মুর্শিদাবাদের শিক্ষক মাওলানা মাইনুল ইসলাম

এই বছর মুর্শিদাবাদের হরিহরপাড়া হাইস্কুলের আরবি শিক্ষক মাওলানা মাইনুল ইসলাম রাজ্যের শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হন। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে কলকাতার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য মন্ত্রী-আমলার সামনে তিনি পুরস্কার হাতে পান। গত বছর তার নাম শিক্ষারত্ন পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছিল, তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

মাইনুল ইসলাম ডোমকলের গোবিন্দপুর গ্রামের হলেও এখন নওদার আমতলায় থাকেন। ছোটবেলায় গ্রামের মক্তব ও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এবং পরে হরিহরপাড়ার এইচএবি সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর কলকাতার মাওলানা আবুল কালাম আজাদ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও বিএড সম্পন্ন করেন বলে জানা যায়। এছাড়া কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল, কামিল ও এমএম ডিগ্রি অর্জন করেছেন।

২০০৩ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা পাস করে নওদার শ্যামনগর হাইস্কুলে আরবির শিক্ষক হিসেবে যোগ দেন তারপর ২০১৪ সালে হরিহরপাড়া হাইস্কুলে বদলি হয়ে আসেন। শিক্ষকতা ছাড়াও তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন এবং সমাজসেবায় সক্রিয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories