Saturday, September 5, 2026
28 C
Kolkata

হযরতবাল মসজিদে ফলক বিতর্কে উত্তাল কাশ্মীর উপত্যকা

কাশ্মীরের হযরতবাল মসজিদ আবারও বিতর্কের কেন্দ্রে। এই ঐতিহাসিক মসজিদ ঘিরে আগে বহুবার উত্তেজনা ছড়িয়েছে। ১৯৬৩ সালে রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর কেশ চুরি হওয়ার ঘটনায় বড় রকমের আন্দোলন হয়েছিল। এরপর ১৯৯৩ সালে মসজিদে সেনা ঢোকার ঘটনাতেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল।

এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে বিজেপি নেত্রী ও স্থানীয় ওয়াকফ কমিটির চেয়ারপার্সন দারাক্ষণ আন্দ্রাবির কারণে। তিনি হযরতবাল মসজিদের বাইরের দেয়ালে একটি গ্রানাইটের ফলক বসিয়েছেন, যেখানে ভারতের জাতীয় পতাকা, অশোকচক্র ও দুটি হাতির ছবি রয়েছে। এই ছবি ইসলাম ধর্মের নিয়মের পরিপন্থী বলে দাবি করে প্রতিবাদ শুরু হয়েছে। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এবং আন্দ্রাবির সমালোচনা করেছেন। পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও আন্দ্রাবির বিরুদ্ধে ২৯৫এ ধারায় মামলা করার দাবি জানিয়েছেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories