Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘জয় শ্রীরাম’ বলতে অস্বীকার করায় ভোজালির আঘাতে আহত ৬০ বছরের মাইমুর আলি মণ্ডল

শনিবার দুপুরে বাঁকুড়া শহরের কানকাটা এলাকায় এক গরিব হকারের উপর ভয়াবহ হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। আক্রান্ত হকার ৬০ বছরের বৃদ্ধ, মাইমুর আলি মণ্ডল। জানাযাচ্ছে তিনি বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল গ্রামের বাসিন্দা। মাইমুর প্রতিদিন ভোরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পুরোনো টিন, কাগজ, লোহা ভাঙা সংগ্রহ করে বিক্রি করেন। এই করি তার সংসার চলে।

শনিবার দুপুর ১টা নাগাদ লোকপুর থেকে ভৈরবস্থানের দিকে যাওয়ার সময় কানকাটার কাছে একটি টোটো তাঁর সাইকেলে ধাক্কা মারে। এরপর যা ঘটলো তা কহতব্য নয়। দরিদ্র মাইমুর অভিযোগ করে, টোটোতে থাকা তিন যুবক প্রথমে তাঁর কাছে ২০০ টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে, তাঁকে বলপূর্বক ‘জয় শ্রীরাম’ বলাতে চায়। মাইমুরবাবু তা বলতে রাজি না হলে, এক যুবক পকেট থেকে ভোজালি বের করে তাঁর ঘাড় ও পেটে কোপ মারে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশের দাবি, হামলাকারী তিন যুবকের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। যদিও পুলিশ জানিয়েছে, এটি একটি অপরাধমূলক ঘটনা, এর পেছনে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য নেই।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories