Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

স্কুল পড়ুয়ার নির্মম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত দম্পত্তিকে পিটিয়ে  হত্যা করল নিশ্চিন্তপুরের গ্রামবাসীরা

নদীয়ার তেহট্ট থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া এক বালক হত্যাকাণ্ড ঘটনায় গোটা গ্রাম উত্তেজিত ও আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়দের কাছে জানা গেছে, বালক স্বর্ণাভ বিশ্বাসের খুনের ঘটনার পর থেকে, তার প্রতিবেশী দম্পতি উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল গণপ্রহারে মারা যাওয়ার পর থেকে গ্রামে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। পুলিশের অভিযান এবং তীব্র ধরপাকড়ের ফলে গত বুধবার পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

নিহত বালক স্বর্ণাভ বিশ্বাস ছিল নিশ্চিন্তপুর নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জানান, স্বর্ণাভের হত্যার ঘটনায় শোক প্রকাশ করতে স্কুল বন্ধ রাখা হয়েছিল। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার ফলস্বরূপ গত দুই দিন ধরে স্কুলে কোনো শিশুর দেখা পাওয়া যায়নি। বিদ্যালয়ে ৯১ জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু কেউ স্কুলে আসেনি। শিক্ষক মানিক সরকার বলছেন, আতঙ্কের কারণেই অভিভাবকেরা সন্তানদের পাঠাচ্ছেন না। এমনকি মিডডে মিলও রান্না হয়নি গত দু’দিনে। এদিকে, পুলিশ দাবি করছে যে, উৎপল মণ্ডল ও তার স্ত্রী সোমা মণ্ডল স্বর্ণাভের হত্যায় সরাসরি জড়িত। তবে খুনের কারণ এখনও পরিস্কার নয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে স্বর্ণাভ উৎপলকে কিছু বলেছিল, যার পর উত্তেজিত হয়ে উৎপল তাকে অপহরণ করে খুন করে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories