Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার অধ্যাপক অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫ জন অভিযুক্ত

পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট কোস্টাল থানা এলাকায় ১০ সেপ্টেম্বর রাতে একটি হোটেল থেকে মালদার এক অধ্যাপককে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অপহৃত অধ্যাপক তাপস মণ্ডল মালদার ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। তিনি জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে শিক্ষকতা করেন। গত সোমবার তিনি রোজকার মতো মালদা টাউন স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে চড়ে এনজেপি স্টেশনের দিকে যাচ্ছিলেন। কিন্তু স্টেশনে নামার পর তিনি নিখোঁজ হয়ে যান। পরিবার তাঁর খোঁজ পেতে উদ্বিগ্ন হয়ে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরিবার সূত্রে খবর অপহরণকারীরা অধ্যাপকের স্ত্রীর কাছে ফোন করে কয়েক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু পরে ওই নম্বরে ফোন করেও সুইচ অফ পাওয়া যায়। পুলিশের কাছে প্রাথমিক তথ্য পাওয়ার পর, মালদা ইংরেজবাজার থানার পুলিশ ও জলপাইগুড়ি জেলা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

মোবাইলের টাওয়ার লোকেশন এবং অন্যান্য সূত্রে পুলিশের কাছে খবর আসে, অপহৃত অধ্যাপক তাপস মণ্ডল কাঁথির জুনপুট কোস্টাল থানা এলাকায় একটি হোটেলে আটক আছেন। এরপর পুলিশের একটি যৌথ দল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে সাথে নিয়ে ১০ সেপ্টেম্বর রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাপস মণ্ডলকে উদ্ধার করে। এই ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনকে আদালতে তোলা হবে, এবং তাঁদের মালদা ইংরেজবাজার থানার পুলিশের হাতে হস্তান্তর করা হবে বলে জানাচ্ছে। 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories