Saturday, September 5, 2026
28 C
Kolkata

দুর্গাপুর NIT-এ ছাত্রের প্রশ্নে মেজাজ হারালেন সুকান্ত মজুমদার

দুর্গাপুর NIT-এ ‘স্বদেশি পণ্যের মাধ্যমে বিকশিত ও সমৃদ্ধ ভারত’ শীর্ষক আলোচনায় যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে আয়ুষ বেনুয়া নামে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্র প্রশ্ন তোলেন—কেন কেন্দ্র সরকার নাগরিকদের মৌলিক অধিকার হরণ করছে? একই সঙ্গে তিনি রাজস্থানের একাধিক স্কুলের ছাদ ভেঙে পড়ার ঘটনাও উল্লেখ করেন। তাঁর তির্যক মন্তব্য, “এটাই তাহলে আত্মনির্ভর ভারত?”

অভিযোগ, এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সুকান্ত। উত্তর দেওয়ার বদলে তিনি ছাত্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, “আমার জায়গায় বসে দেখে নাও কেমন লাগে।” মন্ত্রীর পক্ষ নিয়ে মাইক্রোফোন কেড়ে নেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর অরবিন্দ চৌবে।

ঘটনাটি মনে করিয়ে দিয়েছে ২০১৯ সালের বইমেলায় তানিয়া ভরদ্বাজ বিতর্ককে। সেবারও এক তরুণী অমিত শাহকে নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন করলে তাঁকে ‘অ্যান্টি-ন্যাশনাল’ বলে তিরস্কার করা হয়েছিল। এবার আয়ুষকে ঘিরে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল দুর্গাপুরে—যুবসমাজ প্রশ্ন তুলল, আর ক্ষমতাসীনরা উত্তর না দিয়ে রুষ্ট প্রতিক্রিয়ায় ঢেকে দিতে চাইলেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories