Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুর্শিদাবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিনের অনিয়মকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ

মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের দফাদার পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, শিশুদের নিয়মিত খাবার দেওয়া হয় না এই কেন্দ্রে, কর্মীরা ঠিকমতো আসেন না এবং পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। এইসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। মুর্শিদা বিবি নামক এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমার কার্ড থাকা সত্ত্বেও আমাকে খাবার দেওয়া হয় না।” রাজকুমার দফাদার নামক আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, তার সন্তানের কেওয়াইসি সম্পূর্ণ থাকা সত্ত্বেও তাকে খাবার দেওয়া হয় না।

জানা গিয়েছে, কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী নাসিমা খাতুন প্রায়শই অনুপস্থিত থাকেন। তার জায়গায় প্রায়ই তার স্বামী এসে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন স্থানীয়দের অধিকাংশই। গ্রামবাসীদের অভিযোগ, খাবার বিতরণে নেই কোন স্বচ্ছতা। অনেকে দাবি করেছেন, তারা উপস্থিতির খাতা দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করা হয় এবং এতে গ্রামবাসীদের সন্দেহ আরও বাড়ে বলে জানা যায়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories