Saturday, September 5, 2026
30 C
Kolkata

আমার পাড়া আমার সমাধান’ অনুষ্ঠানে বিরোধীদের বলার সুযোগ দিতেই অস্বস্তিতে পড়ল আমতার তৃণমূল বিধায়ক

শেষমেষ কি খাল কেটে কুমির আনলেন আমতার বিধায়ক সুকান্ত পাল? তৃণমূলের আয়োজিত ‘আমার পাড়া আমার সমাধান’ অনুষ্ঠানে জনসমক্ষে বিরোধীদের বলার সুযোগ করে দিয়েছিলেন বিধায়ক সুকান্ত পাল। এরপরেই ঘটল যত বিপত্তি। জনসমক্ষে দাঁড়িয়ে মাইক হাতে হাওড়া জেলার এসএফআই সম্পাদক সৌরভ মন্ডল, তৃণমূলের প্রকল্পের দুর্নীতির প্রসঙ্গ টেনে বিরোধিতা করতে থাকে। তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তোলা মাত্রই তার হাত থেকে মাইক কেড়ে নেয় আমতার বিধায়ক সুকান্ত পাল। এসএফআই সম্পাদক সৌরভ মন্ডল দাবি করেছে দুর্নীতির প্রামাণ্য নথি পত্র তার কাছে রয়েছে। এই ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক সোরগোল সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। হুমকি এবং পাল্টা হুমকির মাধ্যমে শাসক দল তৃণমূল এবং বিরোধী বামেদের মধ্যে ব্যাপক আকচা-আকচি শুরু হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories