Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ! বোমা বাঁধতে গিয়ে আহত ৩

মুর্শিদাবাদের রানিনগর থানার কাছে নজরানা নবীর মোড় এলাকায় রবিবার রাতে বোমা বাঁধার সময় এক বিস্ফোরণর ঘটনা ঘটে। ঘটনায় অন্তত তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। গুরুতর জখম ওই যুবকের নাম আয়ান শেখ। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হঠাৎই এক বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে মানুষজন বোমাবাজির ভয় পেয়ে ঘর থেকে বের হয়নি। পরে আশপাশে থাকা মানুষ, আহতদের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় কয়েকজন মাটিতে পড়ে রয়েছে এবং চারপাশে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে আছে।
ঘটনার খবর পেয়ে রানিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় ৫-৬ জন একত্রে বোমা বাঁধার কাজ করছিলেন এবং সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে যায়।

এই ঘটনার জেরে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও মুর্শিদাবাদে বারবার বোমা উদ্ধার হয়েছে এবং এই জেলায় বোমা তৈরির সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories